
প্রকাশিত,৬ এপ্রিল ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
ব্যাটারির বিস্ফোরণের আগুনে পুড়ে ছাই হলো ৩০ ব্যবসা প্রতিষ্ঠান।
আজ মঙ্গলবার বিকেলে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারের এ ভয়াবহ অগ্নিকাণ্ড টি ঘটে।
এই অগ্নিকাণ্ডে নীলফামারী, জলঢাকা ও কিশোরগঞ্জের মোট তিনটি দমকলের ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে বিকেল ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আর এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকা ।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় সাদাকাত ক্লথ ষ্টোরের আইপিএস এর ব্যাটারীর হঠাৎ বিস্ফোরণ হলে মুহুর্তে তা থেকে আগুন লাগে এবং তা দ্রুত পুরো বাজারে ছড়িয়ে পড়ে।
এবিষয়ে নীলফামারীর ফায়ার সার্ভিসের উপপরিচালক জনাব আমিরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন বড়ভিটা বাজারে আগুনে জেলার তিনটি দমকলের ইউনিট প্রায় চার ঘন্টায় চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে আর এতে ৩০ টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকা ক্ষয় ক্ষতি হয়েছে ।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার করেন কিশোরগঞ্জ উপজেলার চেয়ারম্যান আবুল কালাম বারি পাইলট ও কিশোরগঞ্জ উপজেলার ইউএনও রোকসানা বেগম সহ উপজেলা আওয়ামিলীগের নেতাকর্মীরা।


