
প্রকাশিত, ৭ ফেব্রুয়ারি, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি ঃ
নীলফামারীতে প্রথম করোনা ভাইরাসের ( কোভিট ১৯ ) এর ভ্যাকসিন দেয়া হয়েছে নীলফামারী জেনারেল হাসপাতালের স্টাফ নার্স জেসমিন নাহার সেতুকে
আজ রবিবার (৭ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের বুথে জেসমিন নাহার সেতুকে ভ্যাকসিন দিয়ে শুরু করোনা ভ্যাকসিন এর টিকা দান কর্মসূচী আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে
এই করোনা টিকাদান কর্মসূচীর উব্দোধন করেন নীলফামারী ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব আসাদ্দুজামান নুর
এসময় আরো উপস্হিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ,পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম ,পিপিএম, সিভিল সার্জন ডা,জাহাঙ্গীর কবির ,পৌরমেয়র দেওয়ান কামাল আহমদ সহ অনলাইন ,পিন্ট ও মিডিয়া সাংবাদিকরা
এছাড়া নীলফামারীর ৫ টি বুথ ছাড়াও নীলফামারীর ৫ উপজেলার ৩ টি করে এবং সৈয়দপুর সিএমএইচ একটি সহ জেলায় মোট ২৪ টি বুথে এই করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয় এবংপ্রথম ধাপের ৬০ হাজার ভ্যাকসিন ৩০ হাজার মানুষকে দেয়া হবে বলে জানা যায়


