
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।
আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সদরের ৫ নং টুপামারী ইউনিয়নের টুপামারী গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুকুরে ডুবে নিহত শিশু সাকিব হাসান (১০) টুপামারী গ্রামের আবুল হোসেনের প্রথম ছেলে এবং টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ পঞ্চম শ্রেনীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকদের সাথে কথা বলে জানা যায় যে আজ দুপুরে বাড়িতে আত্মীয় আসায় আত্মীয়ের আম্পায়নের জন্য সাকিব পরিবারের লোকদের সাথে পুকুরে মাছ ধরতে যায় কিন্তু পরিবারের সবাই মাছ ধরে বাড়িটা আসলেও সাকিব বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খূঁজতে থাকে।
সাকিবকে সব জায়গায় খুঁজে ও খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজন পুকুরে খুঁজেতে থাকলে এক পর্যায়ে সাকিবের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন , পরে তাকে উদ্ধার করে নীলফামারীর জেনারেল হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ্ ফকির ( ফকির চেয়ারম্যান ) এর সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পাওয়া মাত্র নিহত শিশু সাকিবের বাড়িতে যাই এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই । আর সাকিবকে দাফনের জন্য তার পরিবারের কাছে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করি।


