
প্রকাশিত,১৫, জুলাই,২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি ঃ
নীলফামারীতে রেললাইনে ঘুমন্ত অবস্থায় নারীর উপর ট্রেন কাটা পরে শরীর মাথা বিছিন্ন হয়ে দ্বিখণ্ডিত হয়েছে অজ্ঞাত এক বৃদ্ধা নারী।
আজ বৃহস্পতিবার ১৫, জুলাই বিকেলে সাড়ে ৪ টার দিকে চিলাহাটি থেকে নীলফামারীর উদ্দেশ্য ছেড়ে আসা আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ডোমার রেলস্টেশনের পশ্চিম বোড়াগাড়ি নামক স্হানে পৌনছালে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী কয়েক জনের সাথে কথা হলে তারা জানান যে মহিলা টি দুপুর থেকে এই স্থানে ঘোড়াঘুরি করে, এবং রেললাইনে বসে থাকেন কিন্তু বিকেল চার দিকে মহিলা টি সবার অজান্তেই রেললাইনে ঘুমিয়ে পড়েন এবং সে সময় ট্রেন টি আসার কারনে এই ঘটনাটি ঘটে।
এবিষয়ে চিলাহাটি স্টেশন মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলামের সাথে ফোনে কথা হলে তিনি বলেন আমি
ঘটনাটি জানার পর দ্রুত সৈয়দপুর জিআরপি থানায় বিষয় টি অবহিত করি , পরে তা লাশ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছে আর তারাই আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।


