
প্রকাশিত,৮ এপ্রিল, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারিতে সড়ক দুর্ঘটনায় হাবিবা আক্তার (৭) নামে এক শিশু নিহত ও গুরুত্ব আহত হয় ৪ জন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নীলফামারী – দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভবানীগঞ্জ বাজার
নামক স্হানে সিএনজি অটোরিকশা উল্টে এ দূর্ঘটনা টি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সিএনজির আহত ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় যে সিএনজি অটোরিকশা টি খুব দ্রুত গতিতে দেবীগঞ্জ থেকে নীলফামারিতে আসছিল এবং দ্রুত গতির মধ্যে ও সিএনজির চালক ফোনে কথা বলছি , হঠাৎ করে একটি অটোরিকশা কে সাইট দিতে গিয়ে সিএনজি টা উল্ঠে যায় ।
এদিকে আজিজুল হক নামে এক প্রত্যক্ষদর্শীর সাথে কথা হলে তিনি জানান যে হঠাৎ করে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনে আমি সেখানে গিয়ে দেখি একটা সিএনজি অটোরিকশা উল্টো হয়ে পড়ে আছে। পরে বাজারের লোক জন ছুটে এসে সিএনজি অটোরিকশা টি তুলে আহত চার জনকে নীলফামারী সদর হাসপাতালে পাটায় এবং ঘটনাস্থলে নিহত শিশু টির লাশ কাপড়ন দিয়ে ডেকে রাখা হয়।
এবিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের এস আই পরিতোষ চন্দ্র বর্মণের সাথে কথা হলে তিনি বলেন আমি এই মাত্র বিষয়ে জানলাম তাই আমরা এখন ঘটনাস্থলে যাচিছ এবং আমরা সিএনজি অটোরিকশার চালককে গ্রেপ্তারের চেস্টা করছি , কারন সে ঘটনার পর থেকে পালাতক রয়েছে।


