
প্রকাশিত,১১ এপ্রিল, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারিতে পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
আজ রবিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের রেলওয়ের সেতু কারখানা সংলগ্ন এলাকায় এঘটনাটি ঘটে বলে জানা যায়।
নিহত শিশু ফাহিম হোসেন (৭) সৈয়দপুর উপজেলার মিস্ত্রীপাড়ার৷ শামীম আহমেদের এক মাত্র ছেলে এবং ফাহিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ থ শ্রেনীর ছাড়া ছিল।
এলাকাবাসী ও ফাহিমের পরিবারের সাথে কথা বলে জানা যায় যে ফাহিম দুপুরে বাড়ি থেকে সিপ ও বকশী নিয়ে পুকুরে মাছ ধরতে যায় কিন্তু বিকেল হয়ে গেলেও তার কোন খবর না পাওয়া বাডির লোকজন তাকে খূঁজতে থাকে, পরে অন্য একজনের কাছে ফাহিমের পুকুরে মাছ ধরার কথা শুনে তার বাবা পুকুরে খুজতে থাকলে পুকুরে তার লাশ পাওয়া যায় বলে একজন প্রত্যক্ষদর্শী জানান।
এবিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।


