
প্রকাশিত,০১, জানুয়ারি,২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
আনন্দ ঘন পরিবেশে ধর্মপাশায় দৈনিক সুনামগকণ্ঠের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় শাহজালাল সুপার মার্কেটে ধর্মপাশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক সুনামকণ্ঠের প্রতিনিধি চয়ন কান্তি দাসের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর,
সোনালী ব্যাংক ধর্মপাশা শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদুর রহমান সাদি,
সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ,
ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার,
ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি তরিকুল ইসলাম পলাশ,
সাংবাদিক সাজিদুল হক সাজু, সারোয়ার হোসেন,
মোঃ মনোয়ার হোসেন মজুমদার লিপু,
মেহেদী হাসান বাবর, সংগীত শিক্ষক লিটন চন্দ্র সাহা প্রমুখ।


