
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ অক্টোবর কাউনিয়ারচর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মুখলেছুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, সদস্য সানাউল হক জ্যোতি, সদস্য ও কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন প্রমুখ।
সম্মেলনে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বক্কর সিদ্দিক।
সম্মেলনে সভাপতি পদ প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমাদেন ৪ জন। তারা হলেন ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য সাবেক সভাপতি (১) মোঃ আজিজুর রহমান, (২)সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল গফুর আর্মি, (৩) সহ-সভাপতি ডাঃ গোলাম মাহমুদ, (৪) সহ-সভাপতি মোঃ শুক্কুর আলী।
সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন ১০ জন। তারা হলেন (১) সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, (২) মোঃ মোস্তাক আহমেদ, (৩)এডভোকেট কামরুল হাসান মনি, (৪) মোঃ ফরহাদ হোসেন হিমু, (৫) মোঃ মোখলেছুর রহমান, (৬) মোঃ শাহ জামাল, (৭) মোঃ আসাদুল হক, (৮) মোঃ আনিছুর রহমান বাপ্পী, (৯) মোঃ জোসেফ, (১০) মোঃ শফিকুল ইসলাম শফি।
জামালপুর জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক কমিটির পদ পদবী চুড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে বলে জানান সম্মেলনের প্রধান অতিথি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা।
সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈরী আবহাওয়া হলেও সম্মেলনস্থলে নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল জনসভায় পরিণত হয়। হাটু পানিতে বসে ও প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সম্মেলন স্থলে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দ ঘন পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘটে।


