
প্রকাশিত,৩০, প্রকাশিত,২০২২
সিলেট প্রতিনিধি ঃ
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেছেন ভোট চুরি করে ক্ষমতা আঁকড়ে রাখা, সর্বক্ষেত্রে দুর্নীতি ও লুটপাটে নিমজ্জিত আওয়ামী সরকার পঁচে গেছে। তাদের দুর্গন্ধে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। পরিত্রাণের জন্য জাতি আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে রাজপথে ফায়সালা।
২৮-০৮-২২ সোমবার বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ও দক্ষিণ রনিখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ও তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
স্থানীয় ধলইরগাঁও বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন। কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, সৈয়দ সরোয়ার রেজা, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মুনিম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল, তারেক আহমদ,সদস্য মামুন আহমদ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমান, বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাশার বাদশা, সদস্য সচিব আনোয়ার হোসেন, প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা তুরু মিয়া,তোতা মিয়া, আব্দুল মালিক প্রমূখ।


