print news || Dailydeshsomoy

প্রকাশিত।

নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট)কোম্পানীগঞ্জঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বি.এন.পি) এর সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন বি.এন.পির ২নং ওয়ার্ডের নব্য আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক আহমেদকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হিফজুর রহমান।

তিনি ২৮-০২-২০২১ ইংরেজি, রবিবার সকাল ১০ঃ০০ টার সময় নিজ বাসভবন থেকে এক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানান রফিক আহমেদকে।

তিনি আরো বলেন আমি মনে করি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিক আহমেদের তৎপরতায় পুর্বের তুলনায় আরো অধিকতর সুসংগঠিত ও মজবুত অবস্থায় যেতে সক্ষম হবে ২নং ওয়ার্ড তথা পুরো দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপি।

উল্লেখ্য যে গত ২৬-০২-২০২১ ইংরেজি শুক্রবার বিকাল ০৪ঃ০০ টার সময় দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্ণী গ্রামে উক্ত ওয়ার্ডের ০১,০২ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সাধারন সভায় ১,২ও ৩নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি স্বাক্ষরিত হয়।

উক্ত সভায় সভাপতি ছিলেন দক্ষিণ রনিখাই ইউপি বিএনপির আহ্বায়ক মোঃউস্তার আলী, প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মান্নান (মনাফ),প্রধান বক্তা ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলী আকবর,বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শামসুদ্দিন শাহীন প্রমূখ।