print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৮-১১-২০২০

নোমান আহমেদ স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নকে মাদক মুক্ত রাখতে পরিচালিত হয় সাধারণ জনগনের মাদক বিরোধী অভিযান।

আজ ২৭ নভেম্বর শুক্রবার দিনভর এ অভিযানটি পরিচালিত হয় দক্ষিণ রনিখাই ইউনিয়নের স্থানীয় খাগাইল বাজারে।
মাদক বিরোধী অভিযানটি দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপি নেতা ফরিদ বিন- বাসির,দক্ষিণ রনিখাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহিন আহমেদ (শাহেন),দক্ষিণ রনিখাই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব লোকেছ আহমেদের নেতৃত্বে পরিচালিত হয়।
পরিচালিত অভিযানে দিনভর স্থানীয় খাগাইল বাজারের দিকে যেসব গাড়ি আসা যাওয়া করেছে তাদের তল্লাশি করা হয়। তল্লাশীর এক পর্যায়ে একটি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার’কে সন্দেহভাজনে আটক করা হলে এবং তাদের কেন এদিকে আসা জিজ্ঞেস করলে তখন তারা নিরবতা পালন করে এবং এক পর্যায়ে তাদের নিরবতা দেখে অভিযান পরিচালিত সাধারণ জনতা যখন ক্ষেপ্ত হয়ে উঠে তখন তারা বলে আমরা পূর্নাছগ্রামের শামিম আহমদ ও সুন্দাউরার আকতার হুসেনের কাছ থেকে মাদকদ্রব্য আনতে মাঝে মধ্যে আসি,তাই আজকের আসা। আমরা ভবিষ্যতে আর আপনাদের এলাকায় আসবো না আজকের জন্য আমাদের ক্ষমা করে দেন। তখন তাদের তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি বিধায় ভবিষ্যতে যেন তাদের এ এলাকায় না দেখা যায় ওয়াদা করিয়ে ছেড়ে দেওয়া হয়।
মাদক বিরোধী অভিযান শেষে উপস্থিত সভায় সকলকে উদ্দেশ্য করে ফরিদ বিন বাসির বলেন আমরা সাধারণ জনগণ আমরা যেন দল মত নির্বিশেষে আমাদের জন্মভূমির মাটিকে কুলসিত মুক্ত রাখতে প্রতিনিয়ত চোখ,কান খোলা রাখি।মাদকদ্রব্যের সাথে জড়িত এমন কাউকে যেন আমরা কোনোভাবে সাহায্য না করি। শাহীন আহমেদ শাহেন তার বক্তব্যে বলেন কোনো ধর্ষক যেমন কোনো দল,মত,সমাজের নয় তার একটাই পরিচয় সে ধর্ষক ঠিক তেমনই যে মাদক ব্যবসার সাথে জড়িত সেও আমাদের সমাজের নয় তার একটাই পরিচয় সে মাতাল,সে অপরাধী। তাই অপরাধী,কে যেন আমরা সমাজের দ্বারপ্রান্তে জায়গা না দেই।
লোকেছ আহমেদ বলেন
মাদকদ্রব্য মুক্ত ইউনিয়ন গড়তে হলে আমাদের সাধারণ জনতাকে সবসময় সজাগ থাকতে হবে।কোনো ধরনের মাদকদ্রব্যের খবর পেলেই আমাদের প্রসাশনকে অবগত করতে হবে।তিনি কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল জাহানের কাছে একটা দাবি রাখেন অবিলম্বে খাগাইল গ্রামের প্রবেশদ্বারে পুলিশিং টহলের ব্যবস্তায় আরো জোরদার করা হোক। কারন তিনি মনে করছেন এ রাস্তা দিয়ে মাদক সেবক ও মাদকদ্রব্য প্রতিনিয়ত আসা যাওয়া করছে তা না হলে একদিনের অভিযানে এতো এতো মাদক সেবক,কে মিলতো না।