print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, সেপ্টেম্বর,২০২২

এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা যুব মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৬ আগষ্ট ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ত্রিশাল উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে উপজেলা যুব মহিলা লীগ সভাপতি শিরিন ইসলাম চায়নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগ আহ্বায়ক বিলকিস খানম পাপরি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য ছিলেন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম শামসুদ্দীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এসময় ময়মনসিংহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ গণ্যমান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুন নাহার ও যুগ্ন আহবায়ক হনুফা খাতুন।