print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৯ ফেব্রুয়ারি, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ) শহিদুল আমিন খসরু নিজ উপজেলা ময়মনসিহের ত্রিশালে ময়মনসিংহ জেলা (দঃ)বিএনপি আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটনের নিজ বাসভবনে (বিএনপির অস্থায়ী কার্যালয়) সাংগঠনিক কর্মী সমাবেশ করতে গিয়ে নিজে লাঞ্ছিত হওয়ার মধ্যে দিয়ে সমাবেশও পন্ড হয়েছে।

কর্মীসভায় ত্যাগী কর্মীদের বাদ দিয়ে নিজের আস্থাভাজন কিছু নেতাকর্মীদের দলের ভেতরে প্রবেশ কারাতে গিয়ে এমন অবস্থার শিকার হয়েছিলেন তিনি,কর্মীসভায় দলের মুস্টিমেয় কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি,অন্য দিকে কমিটিতে একাদিক পদধারী নেতাদের চিঠি দিতে কার্পণ্য করেন শহিদুল আমিন খসরু এমনটাই জানান ত্রিশাল উপজেলা স্বেছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক রাজুরুল ওয়াহাব রাজু। তিনি আরও জানান,রবিবার ৭ ফেব্রুয়ারী বিকেলে গোপনে উপজেলা স্বেচ্ছাসেবকদলের
পকেট কমিটি করার জন্য দুর্দিনের পরিক্ষিত ত্যাগী নেতাদের না জানিয়ে অতিথি পাখির মতো নব্য সুবিধাবাদীদের নিয়ে গোপনে কর্মী সমাবেশের আয়োজন করে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ময়মনসিংহ বিভাগের সহ-সভাপতি ও জেলার সভাপতি শহিদুল আমিন খসরু বিরক্তি স্বরুপ উল্টাপাল্টা কথা বলতে শুরু করে এবং রুক্ষ আচরন করে। খসরুর এমন আচরনে নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে কর্মীসভা বয়কট করলে তার অনুসারি কর্মীদের সাথে হাতাহাতি শুরু হয় ও ভাংচুরের ঘটনা ঘটে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ হীন হয়ে পড়ায় কেন্দ্রীয় ও জেলার নেতারা ডাঃ মাহবুবুর রহমান লিটনের দু’তলায় আশ্রয় নিয়েছেন বলে বিশেষ সূত্র জানিয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।