print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, জুন,২০২১

মনির হোসেন শাওনঃ

১৬জুন বুধবার রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ এর পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি, আল-নাহিয়ান খান জয়
এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সেই কমিটিতে কৃষি বিষয়ক সম্পাদক হলেন সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মল্লিক সাইফুল ইসলাম। মল্লিক সাইফুল ইসলাম বলেন আমাকে ঢাকা জেলা ছাত্রলীগ এর পূর্নাঙ্গ কমিটিতে কৃষি বিষয়ক সম্পাদক নির্বাচিত করার জন্যে, আমি আল-নাহিয়ান খান জয় ভাই এবং লেখক ভট্টাচার্য দাদার প্রতি চিরকৃতজ্ঞ। আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে আমি শতভাগ চেষ্টা করবো পালন করতে এবং ছাত্রলীগের সুনাম ধরে রাখতে।
আমি ২০১৩ সালে থেকে সরকারি বাঙলা কলেজ এর সাথে রাজপথে ছিলাম। ২০১৪ সালের নির্বাচন এর পূর্ব মূহুর্তে যখন ছাত্রলীগের মিছিল মিটিংয়ে কর্মী খুজে পাওয়া যেত না তখন বাঙলা কলেজ ছাত্রলীগ এবং ঢাকা জেলা ছাত্রলীগ এর সাথে সক্রিয় ভাবে রাজপথে ছিলাম। আগামীতে ছাত্রলীগের সকল ভালো কাজের সাথে যুক্ত থেকে, দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।