
প্রকাশিত,৩০জুন,২০২১
তপন চন্দ্র
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বৃষ্টির পর রাস্তায় গরু বাধতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফনিরাম (৫৫) ও তার স্ত্রী বিরোবালা ( ৫০) নামে স্বামী ও স্ত্রী মৃত্যু হয়।
আজ বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়ানি বাকডোকরা নন্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায় ।
এবিষয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা হলে তারা জানান যে ফনিরাম মৃত ইন্দ্র মোহন বর্মণের ছেলে, তারা আজ বিকেল সাড়ে তিন টার দিকে গরু নিয়ে রাস্তায় বাধতে গেলে বিদ্যুতারিত হয়ে ঘটনা স্হলে, ফনিরাম বর্মণ মারা যায় , আর তার স্ত্রী কে আমরা রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে যাই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্ ঘোষণা করে।
এবিষয়ে উক্ত এলাকার ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শংকর রায়ের সাথে কথা হলে তিনি বলেন আমি বিষয় টি জানার পর দ্রুত এখানে ছুটে আসি তিনি খুব ভালো লোক ছিলো আমাদের এলাকার।
তার সন্তান বিষয় নিয়ে জানতে চাইলে শংকর রায় বলেন তার তিন সন্তান আছে কিন্তু তারা সবাই ঢাকায় আছে ।
এদিকে ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পাওয়া মাত্র সেখানে পুলিশ পাটাই তারা এবিষয়ে কোন মামলা দায়ের করলে আমরা আইনি ব্যবস্থা নিবে বলে জানান।


