
প্রকাশিত, ৮ ফেব্রুয়ারি, ২০২১
মো: জহুরুল ইসলাম
ডিমলা(নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী শুটিবাড়ী বাজার
“বণিক সমিতি”
এর বার্ষিক সম্মেলন উপলক্ষে সাধারণ সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
গতকাল রবিবার সন্ধার পর শুটিবাড়ী বাজার গরুহাটিতে বার্ষিক সম্মেলন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় শুটিবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি আব্দলু বাতেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসারের সভাপতিত্বে আনন্দঘন ওই আয়োজনে
প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার মাননীয় সংসদ সদস্য নীলফামারী-১,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, জনাব সিরাজুল ইসলাম ওসি ডিমলা থানা, জনাব ফেরদৌস পারভেজ যুগ্ম আহ্বায়ক-বাংলাদেশ যুবলীগ ও সদস্য জেলা পরিষদ-নীলফামারী, জনাব মাজহারুল ইসলাম লিটন- সভাপতি প্রেস ক্লাব ডিমলা, এছাড়াও উপস্থিত ছিলেন আমজাদ হোসেন সরকার সভাপতি-বাংলাদেশ আওয়ামী লীগ গয়াবাড়ী ইউনিয়ন শাখা ,
রফিকুল ইসলাম রফিক সভাপতি – বাংলাদেশ আওয়ামী লীগ টেপাখড়িবাড়ী ইউনিয়ন শাখা, আবু সায়েম সরকার প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন, উন্নত শুটিবাড়ী বাজার তথা দেশ গড়তে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন ব্যবসায়ি সমাজ।
সঙ্ঘবদ্ধ ব্যবসায়ি সমাজ দেশের চেহারা পালটে দিতে পারে। সমাজের আমুল পরিবর্তন করতে পারে।
সমাজের মানুষের জীবনমান উন্নত করতে পারে। শুধু নিজ পরিবার না, সমাজ উন্নয়নে সরাসরি অংশগ্রহ তাদের। তাদেরকে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সক্রীয় ভুলিকা পালন করতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন বণিক সমিতির সভাপতি আব্দুল বাতেন। আয় ও ব্যায়ের হিসাব পাঠ করেন বণিক সমিতির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথির বক্তব্যে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, মাদকসহ সকল ধরনের অপরাধ রুখে দিতে আমি আপনাদের সহযোগিতা চাই এবং আমি আপনাদের পাশে আছি থাকব ইনশা-আল্লাহ।
আমি চাই ডিমলা উপজেলার মধ্যে শুঠিবাড়ী বাজার একটি আদর্শিক বাজারে রূপান্তরিত হয় যেন এবং তা দেশের উন্নয়নের আলোক ছবি এখান থেকে ফুটে ওঠে।
উক্ত অনুষ্ঠানটি সভাপতির বক্তব্য মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।


