print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৪-১২-২০২০

উত্তর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বরে অজ্ঞাত কাভার্ডভ্যানের থাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, সেতুর গোলচত্ত্বর এলাকায় মোটরসাইকেলের চালক উল্টো দিক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হয়।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে।
এদিকে জেলার ভূঞাপুরে হাইড্রোলিক ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে রনি (৮) এক শিশু নিহত হয়েছে। নিহত রনি ময়মনসিংহের মাজারগঞ্জ গ্রামের শফিকের ছেলে। শিশুটি তার মায়ের সাথে পৌরসভার রসুনা এলাকায় থাকতো।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভূঞাপুর পৌরসভার গনেশ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রনি নামের ওই শিশুটি বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল। এসময় মাটি বোঝাই একটি হাইড্রোলিক ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তাহিনা আক্তার তুলি জানান, নিহত শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।