print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২,মে,২০২১

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

বজ্রপাতে শেফালী খাতুন (৩২) এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কুশনো ইউনিয়নের দোয়ার পাড়া গ্রামে। নিহত নারী স্থানীয় ওই গ্রামের নজির আহমেদ এর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী মাঠে বিচালি‌ শুকাচ্ছিলেন। বজ্রপাতে বিচালির গাদায় আগুন ধরে যায় এবং তার মুখ ঝলসে যায় ,তিনি ঘটনা স্থলেই মারা যান। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।