

প্রকাশিত
শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি:
জ্বালানি তেলের চরম সংকটে পড়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাবাসী।
বুধবার (২৫ই মার্চ) বিকাল ৪:৩০ মিনিটের সময় উপজেলার বসুরহাট বাজারে ঘুরে দেখা যায়, উপজেলা গেইটে অবস্থিত ছিদ্দিক কমার্শিয়াল স্টোর থেকে শুরু করে জামাইর টেক পর্যন্ত সবগুলো জ্বালানি তেলের দোকান বন্ধ অবস্থায় আছে।
এসময় কোনো কোনো দোকানের সামনে তেলের জন্য কাস্টমারদের বাইকসহ অপেক্ষা করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী বাইকার জানান, “এভাবে তেল সংকট চলতে থাকলে বাইক চালাতে না পেরে আমাদেরকে অধিক ভাড়া দিয়ে যাতায়াত করতে হবে, যাহা আমাদের জন্য অবশ্যই কষ্টদায়ক হবে ”
এদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্থানীয়সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সদ্য অনুষ্ঠিতব্য ঈদ-উল ফিতর এবং জ্বালানি তেলের সংকটের সুযোগ কাজে লাগিয়ে এখনো যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি চালিত অটোরিকশা।
জ্বালানী তেলের চরম এই সংকটে বাইকার এবং গতকাল সন্ধ্যায় বসুরহাটে অবস্থিত কয়েকটি প্রাইভেট হাসপাতাল মালিকদেরকে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগজনক পোস্ট করতে দেখা যায়।
বসুরহাটের একটি প্রাইভেট হাসপাতাল মালিক, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন,
“তেল না পাইলে নিজের মোটর বাইক না হয় বন্ধ রাখতে পারবো, কিন্তু লোডশেডিং চলাকালীন হাসপাতালের জেনারেটর কেমনে চালু করবো”।
ভুক্তভোগীরা জ্বালানি তেলের সংকট কাটিয়ে উঠতে সরকার ও প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেছেন।


















আপনার মতামত লিখুন :