
প্রকাশিত,০২-১২-২০২০
নোমান আহমেদ স্টাফ রিপোর্টারঃ
জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান ভুট্টো এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক সুবোধ রঞ্জন দাসের পরিচালনায় পরিষদের দক্ষিণ রনিখাই ইউনিয়ন শাখা কমিটি গঠনের জন্য একটি সভার আয়োজন করা হয়।
২৯ নভেম্বর রবিবার বিকাল ৩ টার সময় স্থানীয় খাগাইল বাজারে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সোনা মিয়া মুন্সি (সাবেক মেম্বার) কে সভাপতি, সাহাব উদ্দিন(সাবেক মেম্বার) কে সাধারণ সম্পাদক এবং ফয়সাল আহমেদ কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভাপতির বক্তব্যে এড. হাবিবুর রহমান ভুট্টো আশাবাদ ব্যক্ত করেন বৃহত্তর জৈন্তিয়ার ইতিহাস, ঐতিহ্য কে সমুন্নত রাখতে এবং ন্যার্য সকল অধিকার আদায়ে নব গঠিত কমিটি ইউনিয়নের সর্ব স্তরের জনগনকে সাথে নিয়ে যেমনি দুর্বার গতিতে এগিয়ে যাবে, তেমনি সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করে তোলার ক্ষেত্রেও অগ্রনী ভূমিকা রাখতে সক্ষম হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রভাষক মোঃসালা উদ্দিন বেলাল,সদস্য শিক্ষানবিশ আইনজীবী রিপন চন্দ্র দাশ,উপজেলা আহবায়ক কমিটির সদস্য মাষ্টার মনিলাল দাশ,মেহেদী হাসান,জামাল আহমদ,যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রুমেল হোসাইন, ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্সি লোকেছ আহমেদ প্রমুখ।


