
প্রকাশিত,২২, ডিসেম্বর,২০২১
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ নেওয়াজ মোর্শেদ নোমান।
জয়পুরহাটে জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার, আয়োজনে “আইজিপি কাপ” ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক বালিকা) অনূর্ধ্ব ১৯ রাজশাহী রেঞ্জ জোন (পদ্মা জোন) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিঃ জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, ডিআইজি রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। জয়পুরহাট ১- আসনের সংসদ সদস্য এ্যাডঃ শামসুল আলম দুদু, জনাব শরিফুল ইসলাম জেলা প্রশাসক, জয়পুরহাট, জনাব আরিফুল রহমান রকেট চেয়ারম্যান জেলা পরিষদ জয়পুরহাট, ও বাংলাদেশ আওয়ামী লীগ, জয়পুরহাট জেলা শাখা উপস্থিত থাকেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাসুম আহমেদ ভূঁইয়া বিপিএম-সেবা জয়পুরহাট জেলা পুলিশ সুপার, জয়পুরহাট।
উক্ত কাবাডি খেলায় বালিকা জয়পুরহাট ৪২ চাম্পিয়ন ও বগুড়া ১৬ রানার্সআপ এবং বালক বগুড়া ৩৭ চাম্পিয়ন ও রাজশাহী ৩৬ রানার্সআপ হয়।
জয়পুরহাট পুলিশ লাইন ময়দানে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন ইমরান, রিঙ্কু, সুকুমার বাউল, সনিয়া রমা, এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ ও শিল্পকলা একাডেমী জয়পুরহাট।
নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট


