print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, এপ্রিল,২০২৩

মোঃ সানবিন হাসান (সিয়াম) ।

গাজীপুর কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তরুণ সাংবাদিকদের ভবিষ্যৎ সম্মুখের প্রজ্জ্বলিত বাতিঘর, মানবতার ফেরিওয়ালা, সাংবাদিকদের নেতৃত্বের আইডল,গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ এর কার্য নির্বাহী সদস্য,গাজীপুর জেলা প্রেস ক্লাব এর সদস্য, বাংলাদেশ প্রেস ক্লাবের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সময়ের সাহসী সাংবাদিক মোঃ মুক্তাদির হোসেন দিনভর ৪৪ তম জন্মদিন উপলক্ষে লাল গোলাপ, রজনীগন্ধাসহ নানা ফুলের শুভেচ্ছায় কেটেছে তার । সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিশেষ এ দিনটিতে তাকে শুভেচ্ছা জানাতে আসেন ।

জন্মঃ ০১ এপ্রিল ১৯৭৯ইং
ভাইবোনঃ ৩ ভাই,২ বোন এর মধ্যে মো: মুক্তাদির হোসেন ৩য় সন্তান।
বাবাঃ মো: আব্দুল জলিল মিয়া মাতাঃ মৃত: ইয়ারুন নেছা।

কর্মজীবনঃ প্রাইম র্ফার্মা সিডিউকেলের কালীগঞ্জ উপজেলায় কর্মরত রয়েছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে (দেশ নিউজ টিভি, গ্রামীন টিভি তে ঢাকা বিভাগের গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধিহিসেবে ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার কালীগঞ্জ উপজেলার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরুর মাধ্যমে কর্মজীবন নিয়োজিত হন।

বর্তমানে দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকা, মুক্তির লড়াই পত্রিকা, দেশ নিউজ টিভির কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি বিভিন্ন জনপ্রিয় অনলাইন পত্রিকার সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন।

ফুলে ফুলে ভরে ওঠে চারদিক। ভক্ত, শুভাকাঙ্খী ও দেশের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে হয়ে ওঠে সরব । বিভিন্ন শুভাকাঙ্খী নিয়ে জন্মদিনের শুভেচ্ছায় শিক্ত হলেন সাংবাদিক মোঃমুক্তাদির হোসেন তাঁর জন্মদিনের অনুভূতি জানিয়ে তিনি বলেন, জন্মদিন মানেই সবার কাছে বিশেষ একটা দিন। স্বীকার করি আর না করি এই দিন প্রায় সবাই চায় প্রিয়জনদের শুভেচ্ছা, ভালোবাসা আর আন্তরিকতা। এই প্রথম রোজার মধ্যে জন্ম দিন উপলক্ষে কেক কাটা থেকে বিরত থাকেন।

‘মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। সত্যিই মানুষ আমাকে এতোটা ভালবাসে কল্পনাও করিনি। ’ সাংবাদিক সমাজের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘সাগর-রুনি জীবন দিয়ে আপনাদেরকে এক করেছে । আপনারা আর বিভক্ত হবেন না। ’ মুঠোফোনের মাধ্যমেও দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান ।
সাংবাদিক মোঃ মুক্তাদির হোসেন, আরও বলেন, জন্মদিনের আসলে শুভেচ্ছা পাওয়ার দাবিদার কিন্তু জন্মদাতা বাবা-মা, কারণ তাঁদের জন্যই আমরা এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ পেয়েছি । আমাদের জীবনের সব অর্জনই কিন্তু তাঁদের অসংখ্য ত্যাগের বিনিময়ে পাওয়া ।

বাবা-মার ভালোবাসা কখনো ফুরায় না। তাই আমি আমার বাকি জীবনের সমস্ত জন্মদিনের সমস্ত ভালোবাসা সমস্ত শুভেচ্ছা বাবা-মাকে উৎসর্গ করলাম । মহান আল্লাহ আমার বাবা-কে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনাই করি, আজ আমার জনম দূক্ষি মা জীবিত নেই আল্লাহ যেন আমার মা জান্নাতুল ফেরদৌস নসিব করেন,মার কবরের আযাব যেন মাফ করে দেন,এটাই কামনা করি, আমিন,আমার মার কবর যেন শান্তির বাগান হিসাবে কবুল করেন,আমিন।মো: মুক্তাদির হোসেন তার ৪৪ তম জন্ম দিন উপলক্ষে (০১/০৪/২০২৩ইং)রোজ শনিবার অনলাইনের মাধ্যমে দেশএ বিদেশের অসংখ্য মানুষ সাংবাদিক মোঃ মুক্তাদির হোসেন কে জন্মদিনে শুভেচ্ছা জানান ।

কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষে মোঃ ইব্রাহিম খন্দকার সভাপতি কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি,সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন সাংগঠনিক সম্পাদক আরাফাত খন্দকার , কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান আল আবেদী বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি কাজী,মুনজুর হোসেন, ,ঢাকার ঢাক পত্রিকার স্টাফ রিপোর্টার জাকারিয়া আল মামুন ও সাংবাদিক মোঃ মুক্তাদির হোসেন কে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভ হোক আপনার আগামীর পথ চলা।