print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৪-০১-২০২১

নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সংসদের কর্মসূচীর অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল ও এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদল ইউনিটের বর্ণাঢ্য র্্যালী।

৩ জানুয়ারী ২০২১ ইংরেজি, রবিবার বিকাল ৪ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলাধীন দক্ষিণ রনিখাই ইউনিয়নের স্থানীয় খাগাইল বাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বর্ণাঢ্য র্্যালীটি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেনের নেতৃত্বে সম্পন্ন হয়।

বর্ণাঢ্যর্্যালী শেষে খাগাইল বাজার গ্রীণ বার্ড একাডেমির সামনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হুসেন বলেন, বক্তব্যের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে,যার হাত ধরে ১৯৭৯ সালের ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা হয়েছিল। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচী পালন করছি। আমাদের সকলকে সঙ্ঘব্ধ ভাবে জাতীয়তাবাদী প্রেমে অনুপ্রানিত হয়ে দলের জন্য কাজ করে যেতে হবে। আজকের মত আগামীতেও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যেকোনো ডাকে আমাদের জাতীয়তাবাদী সকল সদস্যকে সংবদ্ধ ভাবে সাড়া দিতে হবে।শহীদ জিয়ার সম্মান অক্ষুণ্ণ রাখতে আমরা যেকোনো সময় কেন্দ্রীয় ছাত্রদলের ডাকে সাড়া দিতে হবে।

র্্যালী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক জামিল, যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান শুভ, যুগ্ম আহ্বায়ক শোয়েব মালিক, যুগ্ম আহ্বায়ক সইদুর রহমান,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য হাবিবুর রহমান
এবং উপস্থিত ছিলেন সাইফুর রহমাস ড়িগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলমগির, হাবিব, শাহিন সহ কোম্পানীগঞ্জের ৬টি ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।