print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৭-১১-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবান প্রতিনিধিঃ

শিক্ষা, চিকিৎসা্‌ চাকরি সহ বিভিন্ন সুযোগ সুবিধা এবং উন্নয়নে নাম করে ম্রো জনগোষ্ঠিকে উচ্ছেদ এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল এবং এমিউজমেন্ট পার্ক নির্মাণের বিরুধে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ নভেম্বর (শুক্রবার) সকালে বান্দরবান প্রেস ক্লাব চত্ত্বরে সামনে শত শত ছাত্র-ছাত্রীরা ও সংগঠনে নেতা কর্মীরা এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে উপস্তিত ছিলেন, ম্রো ছাত্রনেতা বং চক ম্রো, উদীচির সাবেক জেলা সাধারন সম্পাদক ক্যাসামং মার্মা, ছাত্র নেতা রিপন চক্রবর্তী, এডভোকেট মাধবী মার্মা, এডভোকেট উবাথোয়াই মার্মা সহ আরো অনেকে।

ছাত্র নেতা বং চক ম্রো বলেন, সিকদার গ্রূপের এই হোটেল নাইতং পাহাড়ে নির্মিত হলে প্রত্যক্ষ ভাবে ম্রোদের চারটি পাড়া এবং পরোক্ষভাবে ৭০-১১৬টি পাড়া ক্ষতিগ্রস্ত হবে বলেও উদ্বেগ প্রকাশ করেন।বলেন, পাঁচ তারকা এই হোটেল নির্মান হলে ম্রোদের সংস্কৃতি জীবনযাত্রা ও পরিবেশ পড়বে বিপর্যয়ের মুখে।

সমাবেশে বক্তারা আরো বলেন, চিম্বুকে পাঁচ তারকা হোটেল নির্মানে লিজ বাতিল না হলে আগামীতে হবে কঠোর আন্দোলন। আদিবাসী ম্রো জনগোষ্ঠি সাথে প্রতারনা করা হয়েছে, তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য পথ বিপদ্মুখে ঠেলে দেওয়া হয়েছে। আদিবাসী ম্রো জনগোষ্ঠি ,জুম্ম জনগন ও দেশের মানবতাবাদী ব্যাক্তিবর্গ সহ কখনো মেনে নিবে নাহ।