
প্রকাশিত,০৪,আগস্ট,২০২১
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
চাপাইনবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার চরপাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে।


