print news || Dailydeshsomoy

প্রকাশিত,৪,জুন,২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বজ্রপাতে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
সদর উপজেলার সুন্দরপুর ও চরবাগডাঙা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামের রানা আলীর স্ত্রী এ্যানি বেগম (২৬) ও তার ছেলে নূর মোহাম্মদ (৬)। অপরজন একই উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের বাখর আলী গ্রামের আবদুল মতিনের ছেলে ইয়ামিন আরাফাত (১০)।

আজ বিকেলে ঝড়ের মধ্যে বাড়ির পাশে আম কুড়াতে যান মা-ছেলে। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। অন্যদিকে, চরবাগডাঙায় বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ইয়ামিন আরাফাত মারা যান।