
প্রকাশিত, ২৯-১১-২০২০
মোঃ অনিক দেওয়ান চাঁপাইনবাবগঞ্জ
আজ শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জজশীপ ও ম্যাজিস্ট্রেসীতে বিচারাধীন ও নিষ্পত্তিকৃত মামলার আলামত আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হয়
আদালতের নির্দেশে ও কোর্ট পুলিশের উদ্যোগে রোড রোলার দিয়ে পিষে ও আগুনে পুড়িয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
পরিদর্শক শহিদুল্লাহ আরও জানান, জেলার ৫ থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন মামলায় মাদকসহ এসব মালামাল জব্দ করে। বিচারধীন মামলার নমূণা আলামত রাখা হয়েছে। তিনি জানান, ধ্বংসকৃত মাদকদ্রব্যের মুল্য আনুমানিক ৫০কোটি টাকা।
কোর্ট পুলিশ পরিদর্শক মো.শহিদুল্লাহ জানান, ধ্বংসকৃত আলামতের মধ্যে রয়েছে ৮ হাজার ১৬৪ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৮২৭ গ্রাম হেরোইন, ৩৫হাজার ৪৯৫ পিস ইয়াবা, ১৭৫ কেজি ৯০৮ গ্রাম গাঁজা, ৬৮৩.৩৫ লিটার চোলাই মদ, ৮৮৩বোতল ও ৬৮ লিটার বাংলা (দেশী) মদ, ৫বোতল বিদেশী মদ, ১৩৭.৫ লিটার মদ তৈরির উপকরণ, ৬২কেজি ভারতীয় বিড়ির মসলা,৩৭ কেজি বিড়ির পলিপ্যাক ও ২৩৮ লিটার আমগাছে প্রয়োগ নিষিদ্ধ হরমোন ‘কালটার’।
আলামত ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোহা.আদীব আলী। আরও উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান সরকার, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো. হুমায়ুন কবীর ও জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো. আবু কাহার,ফজল-ই-খুদাসহ অনান্য বিচারকগণ ও পুলিশ কর্মকর্তারা।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম তদারকি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো. হুমায়ুন কবীর ও জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো. আবু কাহার।


