print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮ এপ্রিল, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তিমোড় সংলগ্ন ডোমেন সিং পুকুরের পানিতে ডুবে ১ শিশুর সলিল সমাধি হয়েছে। শিশুটি পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

নিহত শিশুটি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লার মো. সোহেল রানার মেয়ে মোসা. খাদিজাতুল কুবরা শান্তা। শান্তার বয়স মাত্র ৮ বছর।পুকরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সে। কেউ বুঝে উঠার আগেই হারিয়ে যায় পৃথিবী থেকে।

জানাগেছে, ১৮ এপ্রিল রোববার দুপুর ৩টার দিকে সবার সাথেই পুকুরে যায় শিশু শান্তা। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অত্র মহল্লায় শোকের ছায়া নেমে এসেছে। সদর মডেল থানা পুলিশ পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রায় সময় শান্তিমোড় সংলগ্ন ডোমেন সিং পুকুরে শিশু, বৃদ্ধসহ অনেকেই ডুবে মারা গেছেন। গোসল করতে গিয়ে মূলত সাঁতার না জানার কারণেই মৃত্যুর কারণ হচ্ছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক জানান, শান্তি মোড়সহ আশপাশের এলাকা থেকে যে সব পরিবার পুকুরটিতে গোসল আসেন তারা যেন শিশু সন্তান ও বৃদ্ধ মানুষ নিয়ে না আসেন। বাড়িতেই গোসলসহ নিত্য প্রয়োজনীয় পানির কাজ বাড়িতেই করা শ্রেয় বলেও মনে করছেন সমাজের সূধী মহলও। এরফলে অনাকাঙ্খিত মৃত রোধ হবে।