print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৬, অক্টোবর,২০২১

মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রস্তুতি কমিটির জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। আজ ৬ অক্টোবর বুধবার সকাল ১১ টায় প্রথম অধিবেশন শুরু হয় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর মুক্ত মঞ্চে চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার পৌর পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক জনাব শহিদুল হুদা অলক এর সঞ্চালনায় এবং আহবায়ক কমিটির জনাব মোঃ ইফতেখারুল ইসলাম সুজনের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি জনাব নির্মল রঞ্জন গুহ।

প্রধান অতিথিঃ হিসেবে কৃষিবিদ জনাব আ ফ ম বাহাউদ্দিন নাছিম যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধান বক্তাঃ হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম আফজালুর রহমান (বাবু) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বিশেষ বক্তাঃ শাহ্ জালাল মুকুল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,জনাব মোঃ আব্দুর রাজ্জাক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

এতে বিশেষ অতিথিঃ হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব জিয়াউর রহমান সভাপতি (ভারপ্রাপ্ত) বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা, জনাব মোঃ আব্দুল ওদুদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, জনাব সামিল উদ্দিন আহমেদ শিমুল (এমপি) যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা, জনাব ফেরদৌসী ইসলাম (জেসী) সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন চাঁপাইনবাবগঞ্জ।
উল্লেখ্য দুপুরের মধ্যাহ্নভোজের পর সন্ধ্যা ৬ টার সময় দ্বিতীয় অধিবেশন টাউন ক্লাবে শুরু হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা দেয়ার কথা থাকলেও ঘোষণা ছাড়া দ্বিতীয় অধিবেশন সমাপ্ত করেন এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাধারণ সম্পাদক আগামী তিন কার্যদিবসের মধ্যে ঘোষনা চুড়ান্ত হবে বলে জানান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।