
প্রকাশিত, ২৫-১১-২০২০
ফয়সাল মাহমুদ
নড়াইল(সদর)প্রতিনিধি:
নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস (৫৮) আর নেই (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ বুধবার (২৫ নভেম্বর) ১২.২০ মিনিটে ঢাকায় স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে ইন্তেকাল করেছেন। মৃতকালে তাঁর মা, স্ত্রী, ৩ ছেলে, ৩ ভাই ১ বোনসহ অসংখ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গত সোমবার ১৬ নভেম্বর জ্বর হলে নানা উপস্বর্গ দেখা দিলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু আক্রান্ত অবস্থায় মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসায় তাঁর অবস্থার অবন্নোতি হলে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে সরাসরি হেলিক্যাপ্টার করে ঢাকায় স্কোয়ার হাসপাতালে নেওয়া হয়।


