print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৪ ফেব্রুয়ারি, ২০২১

মোঃবায়েজিদ হোসেন (গৌরিপুর) প্রতিনিধি:

উপজেলার ৩ নং অতিন্তপুর ইউনিয়নের মুখরিয়া গ্রামে
২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যা সাতটা দিকে আগুনে পুড়ে রঙ্গির মা (৯০) নামের এক ভিক্ষুক। কিন্তু সময় মতো তার সঠিক চিকিৎসা না পাওয়ায় আনুমানিক রাত ১২ টা দিখে মারা যাই রঙ্গিন মা (৯০)।
উল্লেখিত গ্রামের মৃত কাদির খানের নিঃসন্তা স্ত্রী রঙ্গির মা একটি খুপড়ি ঘরে বসবাস করতো এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভিক্ষাবিত্তি করে সংসার চালাত। ঘটনার দিন ভিক্ষাবিত্তি শেষে বাড়ি ফিরে খুপি বাতি জালিয়ে চাল মাপ ছিল।
এ সময় খুপি বাতির আগুন প্রথমে মশারিতে ধরে পরে কাঁথা বালিশে ছড়িয়ে পরে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার আগেই রঙ্গির মা শরীরের বিভিন্ন অংশ পড়ে যায়।
পর দিন ৩ ফেব্রুয়ারী (বুধবার) দুপুরে রঙ্গির মা দাফন সম্পন্ন করা হয়েছে।