print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। 

ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন। রোববার (৩০ আগস্ট) এসব স্থাপনা পরিদর্শন করেন তিনি।
এর আগে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক সালামি দেয়।

পরিদর্শনের সময় অ্যাডিশনাল ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।