
প্রকাশিত, ২৬ মার্চ, ২০২১
মোঃ বায়েজিদ হোসেন-গৌরীপুর প্রতিনিধি:
২৪ মার্চ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রকির ও সাধারন সম্পাদক সরকার মোঃ সাব্যসাচী স্বাক্ষরিত প্যাডে বাংলাদেশ ছাত্রলীগ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি পদে উত্তম সরকার ও সাধারন সম্পাদক পদে মোফাজ্জল হোসেন এর নাম ঘোষনা করা হয়।
সূত্র জানায় , বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ জেলা ছাত্রলীগের অধিনস্থ গৌরীপুর উপজেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটি বিলুপ্ত করে সংগঠনকে গতিশীল করার লক্ষে আগামী এক বছরের জন্য এ কমিটি প্রদান করা হয়।


