print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, সেপ্টেম্বর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

প্রায় দেড় বছর পর গাজীপুর মহানগর বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব শিল্পপতি মোঃ সোহরাব উদ্দিনকে আহ্বায়ক ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনিকে যুগ্ম আহ্বায়ক এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সরকারকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।