
প্রকাশিত,০৪, সেপ্টেম্বর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ২০২০ সালে জাতীয় শ্রমিকলীগ বাসন মেট্রোথানা কমিটি গঠন করার জন্য ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিন সম্মেলন অনুষ্ঠিত হয়।
কিন্তু বিশ্ব মহামারি করোনা ভাইরাস ও মহানগর কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন কারণে যথা সময়ে কমিটি অনুমোদন দিতে পারেনি দলটি।
বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার (৩ সেপ্টেম্বর)জাতীয় শ্রমিকলীগ বাসন মেট্রোথানা কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য অনুমোদন দেন।
গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগ আহবায়ক আলহাজ্ব আব্দুল মজিদ(বিএসসি), যুগ্ম আহবায়ক মোঃ কবির আহমেদ মন্ডল, যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল(বিএ), যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল কাদের, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুমন, যুগ্ম আহবায়ক সৈয়দ আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাহফুজ এর স্বাক্ষরিত বাসন মেট্রোথানা জাতীয় শ্রমিক লীগের আব্দুর রহিম(সিরাজী) কে সভাপতি মোঃ শামছুল হক সরকার সহ-সভাপতি, মোঃ রফিকুল ইসলাম(রফিক)কে সাধারণ সম্পাদক, মোঃ শাহাদৎ হোসেন খান(রাজু)কে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ মোবারক হোসেন জমিদার কে সদস্য করে কমিটি ঘোষণা করেন।


