
প্রকাশিত,০৪, মার্চ,২০২৩
মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি বিরোধপূর্ণ মাছের প্রজেক্ট ও বাঁধ পরিদর্শনে সাংবাদিকদের নিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে সাংবাদিকের উপর বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের নেতৃত্বে বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকালে কাপাসিয়া প্রেস ক্লাব চত্বর এলাকায় কাপাসিয়া উপজেলা প্রেসক্লাব ও কাপাসিয়া প্রেস কমিউনিটি উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব রবি দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুল হক লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ক্লাবের সংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সাংবাদিক নেতা মুছা খান সাংবাদিক, বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক কামাল হোসেন প্রমূখ।
প্রসঙ্গ, গত বৃহস্পতিবার (২ মার্চ) সাংবাদিকদের উপর হামলা হয়েছে। এসময় একাত্তর টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার গাজীপুরে স্টাফ রিপোর্টার ইকবাল আহমদ সরকার, আর টিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক ও মানবকণ্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভুঁইয়াসহ কয়েকজন আহত হয়েছেন।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারী চেয়ারম্যান হাবিবুর রহমান খান ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।


