print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, আগষ্ট,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

স্বাধীন বাংলাদেশের স্থপতি ও মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নগরীর চৌরাস্তায় চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে শনিবার (২৭ আগষ্ট)বিকাল ৩ টায় গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক(এমপি)এসময় শতাধিক নেতা-কর্মীদের সাথে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ হোসেন উর রহমান হোসেন অনুষ্ঠানে স্থলে উপস্থিত হন।