
প্রকাশিত, ২৭-১২-২০২০
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে তুলা উন্নয়ন ও বীজ বর্ধন খামারের অনিয়মের সংবাদ
সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার ঘটনার প্রতিবাদে
মানববন্ধন করেছে গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সদস্যরা। রবিবার
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে এ তারা এ কর্মসূচির
আয়োজন করে। তাদের কর্মসূচীতে প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরাও
অংশগ্রহন করেন।
ঘন্টা ব্যাপী এ কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি চ্যানেল আইয়ের জেলা
প্রতিনিধি ফজলুল হক মোড়লের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র
সাংবাদিক িৈদনিক সংবাদের মুকুল কুমার মল্লিক, ৭১ টিভি ও মানবজমিনের ষ্টাফ
রিপোর্টার ইকবাল আহমদ সরকার, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক
ইত্তেফাকের মুজিবুর রহমান, এটিএন বাংলার মাজহারুল ইসলাম মাসুম, দেলোয়ার
হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ
রূপান্তরের আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তর’র শাহ সামসুল হক রিপন, নজরুল
ইসলাম আজহার, রফিকুল ইসলাম, ডিবিসি’র মাহমুদা সিকদার, আবুল হাসান ও
আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক
(ডিসি) এস এম তরিকুল ইসলামকে বিষয়টি অবহিত করেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচার
দাবি জানান।


