print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, জুলাই,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

লাঠিভাংগা’র ঐতিহ্যবাহী বাৎসরিক ফুটবল খেলা ছেলের বাবা বনাম মেয়ের বাবা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে থাকেন, তারই ধারাবাহিকতায় গাজীপুর মহানগরীর ১৩ নং ওয়ার্ডের কড্ডা লাঠিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঈদ-উল আযহা’র দ্বিতীয় দিন মঙ্গলবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

ছেলের বাবা বনাম মেয়ের বাবা দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন। মেয়ের বাবা দলকে ছেলের বাবা দল ৩ গোল দেয়। মেয়ের বাবা দল দেয় একটি গোল।আয়োজকরা জানান, বিনোদনের অন্যতম উৎস হিসেবে এ ফুটবল ম্যাচকে দর্শকরা সাদরে গ্রহণ করেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায়। ভবিষ্যতে এরকম আরও ফুটবল ম্যাচ আয়োজনের আশা ব্যক্ত করেন।
প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, আমিনুল ইসলাম আমু, আকসেদ আলী, ঈমান আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।