print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, এপ্রিল,২০২৩

(শরণখোলা) বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় মমতাজ বেগম নামের এক বিধবা প্রতিপক্ষের অত্যাচার, নির্যাতন ও তাদের মাধ্যমে গাছ কেঁটে নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। ১২ মার্চ বুধবার দুপুরে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ আনেন।
উপজেলার সোনাতলা গ্রামের হাচেন গাজীর স্ত্রী মমতাজ বেগম লিখিত অভিযোগে বলেন, স্বামী মৃত্যুর পর ছেলে সন্তান নিয়ে কোনো মতে জীবনযাপন করে আসছেন। কিন্তু প্রতিপক্ষরা একই গ্রামের আঃ আজিজ হাওলাদার, শহিদুল হাওলাদার, নান্না হাওলাদার, জাকির পহলান, রাজ্জাক চোকদার, জাহাঙ্গীর হাওলাদার ও শাহালম হাওলাদার জমাজমি ও পারিপার্শিক বিষয় নিয়ে বিভিন্ন ভাবে তাকে অত্যাচার নির্যাতন করে আসছে। এমনকি তার স্বামীর সম্পতিতে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কাটিয়া নেয়। গত ২৩ ফেব্রæয়ারী ও ৩ এপ্রিল প্রতিপক্ষরা দা, লাঠি, কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ভয় ভীতি প্রদর্শন করে মেহগিনি, চাম্বল ও রেইনট্রিসহ প্রায় ২ লক্ষ টাকার গাছ জোর করিয়া কাটিয়া নেয়। এ ব্যাপারে তাদের গাছ কাটতে বাঁধা দিলে তারা পেশি শক্তি ব্যবহার করে ও আমাকেসহ আমার সন্তানদেরকে খুন জখমসহ হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় চীপ জুডিশিয়াল মেজিট্রেট আদালত বাগেরহাটে একটি মামলা চলমান থাকলেও প্রতিপক্ষরা তা আমলে নিচ্ছেন না। প্রতিপক্ষরা অত্যান্ত দূর্দান্ত তাই তাদের ভয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে এ সু-বিচার দাবি করছি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ জাহাঙ্গির হাওলাদার বলেন, উভয়ের মধ্যে জমিজমা ও গাছপালা নিয়ে বিরোধ রয়েছে। উভয় পক্ষ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। আপোশ মিমাংশার চেষ্টা চলছে।

নুরুল হাসান
শরণখোলা,বাগেরহাট
তারিখ ১২.০৪.২০২৩