print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের গলাচিপার ৯ নম্বর ওয়ার্ডের চরকারফারমা পুকুরের পানিতে ডুবে মো. জিসান নামের আঠারো মাসের বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) বিকাল ৫ টার সময় খেলতে গেলে পরিবারের অজান্তে সে পুকুরে পরে যায়।
নিহত জিসান ওই এলাকার মোহাম্মদ সাখাওয়াতের ছেলে।

পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন টুটু।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের নিজ বাড়ির উঠানে খেলা করার সময় অসাবধানতাবশত পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশু জিসান। পরে পরিবারের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. জিলন বলেন, আমি বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।