
প্রকাশিত,০১, এপ্রিল,২০২৩
গফরগাঁও প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গত দুই দিনের টানা ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।
কথিত আছে গফরগাঁওয়ের সিংহভাগ সবজি উৎপাদনকারী ইউনিয়ন হিসেবে চরআলগী ইউনিয়নকে চিহ্নিত করা হয়।
গত দুই দিনের ঝড় বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরআলগী ইউনিয়নে।
এতে দেখা যায় অত্র ইউনিয়নের টেকিরচর,নীদিয়ারচর সহ বিভিন্ন গ্রামে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
টেকিরচর গাইনপাড়া কৃষক জানান গত দুই দিনের ঝড় বৃষ্টিতে অনেক গাছপালার ঢাল ভেঙ্গে পড়ে ও ফসলের মাচা ভেঙ্গে শসা ক্ষেত করলা ক্ষেতের মাচা ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেএখানকার কৃষকেরা।
আবারো বৃষ্টি ঝড় হলে শূন্য হাতেই ঘরে ফিরতে হবে আমাদের।
