print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৫-১২-২০২০

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

গফরগাঁও উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার, পাগলা থানাধীন শহীদ নগর শিলা ব্রিজের কাছে কমিউটার রেল ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায় দুর্ঘটনা টি ঘটেছে২৪ডিসেম্বর সন্ধা ৭টার দিকে।

নিহত যুবকের বাড়ী নান্দাইল উপজেলার খাড়োয়া ইউনিয়নের খয়ারপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে, চানমিয়া(৩৫)বলে জানাগেছে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ইনচার্জ এসআই শহীদ মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।