print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৩ মার্চ ২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম বিধু(২৮)নামে যুবক নিহত।

২২/০৩/২০২১ সোমবার রাত ১০ টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে খান বাহাদুর ইসমাইল সড়কে ঘটনাটি ঘটে।

নিহত তরিকুল ইসলাম বিধু পৌর শহরের ডাঃ রফিকুল ইসলামের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,তরিকুল ইসলাম বিধু মোটরসাইকেল চালিয়ে খান বাহাদুর ইসমাইল সড়ক দিয়ে জামতলা মোড়ের দিকে যাওয়ার সময় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সন্মুখে একটি বালু বাহী ট্রাক অতিক্রম করতে চায়। এসময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে।এরপর স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে তার পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করে।

গফরগাঁও থানার অফিসার ইন চার্জ(ওসি)অনুকূল সরকার বলেন,ট্রাকটির চালক সহ ট্রাক জব্দ করা হয়েছে।পরবর্তীতে তদন্তের মাধ্যেমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।