
প্রকাশিত,১৭, জানুয়ারি,২০২৪
বিশেষ প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলার থানার দত্তেরবাজার ইউনিয়নে শিয়ালের কামড়ে ৬ জন আহত হয়েছে।
মঙ্গলবার(১৬ জানুয়ারি) রাতে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বারইগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।
গুরুতর আহতরা হলেন আলী কামাড়(৬৫), শিমা(৩৪), গফুর মিস্ত্রী(৮৫), রুহুল মিয়া(১৯),
মানিক মিয়া(৪৫) ও তাঁর ছেলে আজাদ(১৭) ।
উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বারইগাঁও গ্রামে রাতে বারইগাঁও গ্রামে একটি শিয়ালের কামড়ে কামাড়, শিমা, গফুর মিস্ত্রী, রুহুল মিয়া,মানিক মিয়া ও তাঁর ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
স্থানীয় ইমরান হোসেন বলেন,পাগলা শিয়ালের কামড়ে ৬ জন আহত হয়েছে। এলাকায় শিয়ালের আতঙ্ক ছড়িয়ে গেছে। লোকজন রাতে শিয়ালটিকে অনেক খোঁজে ও পায়নি।


