print news || Dailydeshsomoy

প্রকাশিত

আইনাল ইসলাম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রপাতে মমতাজ খান (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ধাইরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ খান ওই গ্রামের সেকান্দর খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জোহরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, এটি একটি মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।