print news || Dailydeshsomoy

হানিফ খান স্টাফ রিপোর্টার, ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে একজন নিহত হয়েছে।

রবিবার দুপুরে গফরগাঁও উপজেলার পুখুরিয়া গ্রামের মাঠে ধান কাটার সময় এ দুঘর্টনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নজরুল হক (৬৫) সে এক ধান কাটার শ্রমিক
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নজরুল হক প্রতিদিনের ন্যায় শ্রমিক হিসেবে জমিতে ধান কাটছিলেন। দুপুর আড়াইটার দিকে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে তার পুরো শরীর ঝলসে যায়। এলাকাবসী উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন