print news || Dailydeshsomoy

প্রকাশিত

আইনাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ফেসবুকের একাধিক ফেক আইডিতে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা নবগঠিত জাতীয়তাবাদী মৎস্য দলের প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছে নবগঠিত কমিটি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনঅনুষ্ঠিত হয়।

নবগঠিত উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক, বেলাল আহমেদ সরকার অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর যাবৎ আওয়ামী দুঃশাসনে বহুবার হামলা ও মামলার শিকার হন। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা মৎস্যজীবী দলের নেতাদের নির্ধেশনা মেনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর সঙ্গে নিয়ে এলাকার আইনশঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে কাজ শুরু করেন।
সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি এলাকায় দলের জন্য কাজ করেন।
জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে ফেসবুকের বিভিন্ন ফেক আইডিতে অপপ্রচার শুরু করেন। তাই তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
একই সঙ্গে কয়েকটি ফেক আইডির বিরুদ্ধে গফরগাঁও থানায় জিডিও করবেন বলে জানান। এ সময়
নবগঠিত মৎস্য দলের আহবায়ক বেলাল আহমেদ সরকার,
নবগঠিত কমিটির যুগ্ন আহ্বায়ক, মহসিন, যুগ্ন আহবায়ক রুবেল মাস্টার যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান, যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক,সিরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক সেলিম বেপারী, বাবুল, কমিটির সম্মানিত সদস্য কামাল উদ্দিন নজরুল হক, আজহারুল ইসলাম, শাহাবুদ্দিন, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।