গফরগাঁওয়ের পাগলায় সানফ্লাওয়ার ব্যাটারি-ফ্যাক্টরিতে অভিযান, ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-২১, ৫:১৫ অপরাহ্ন /
গফরগাঁওয়ের  পাগলায়  সানফ্লাওয়ার ব্যাটারি-ফ্যাক্টরিতে অভিযান, ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার
পাগলা থানাধীন উস্থি ইউনিয়নে সানফ্লাওয়ার ব্যাটারি-ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২১সেপ্টেম্বর) সকাল ১১ টায় পাগলা থানা পুলিশ, ও সেনাবাহিনীর টিম এর সহায়তায়
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর বিধান লঙ্ঘন করে ব্যাটারি প্রস্তুত কার্যক্রম পরিচালনা করায় মোবাইল কোর্ট অভিযানে গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নে অবস্থিত সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড-কে পরিবেশ সংরক্ষণ আইনের ১৫(১) ধারায় এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সরকারি কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ব্যাটারি ফেক্টরিটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার ও নির্দেশ প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন, আমির সালমান রনি, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,গফরগাঁও ময়মনসিংহ।

এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ
পরিদর্শক, মো: রুকন মিয়া উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানা যায়।