print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫ ডিসেম্বর ২০২১

বিশেষ প্রতিনিধি,খুলনাঃ

খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। নজরুল ইসলাম মঞ্জুর পদে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে অমিত বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপি সূত্রে জানা যায়, সম্প্রতি খুলনা মহানগর বিএনপির কমিটি গঠন নিয়ে সিনিয়র নেতাদের সমালোচনা করেন মঞ্জু। কেন্দ্রীয় বিএনপি থেকে শফিকুল আলম মনাকে আহবায় ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে দেওয়া খুলনা মহানগর বিএনপির কমিটি পুনরায় মুল্যায়নের দাবি জানান মঞ্জু। এই কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হওয়ার চিঠি কিছুক্ষণ আগে পেয়েছি। তবে, কেন উনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই বিষয়ে কিছু জানি না। তিনি আরও বলেন, দল থেকে বিভিন্ন সময় বিভিন্ন জনকে নানান দায়িত্ব দেওয়া হয়। আমাকে সেই রকম দায়িত্ব দেওয়া হয়েছে।

বাবুল আকতার
খুলনা ।